তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলে দিশেহারা নিউজিল্যান্ড শতকই পার করতে পারলো না। নিজেদের সিরিজ বাঁচানোর এ ম্যাচে কিউইরা বাংলাদেশের সিরিজ জয়ের পথটিই তৈরি করে রাখলেন।
বাংলাদেশে জায়গা বা জমি সংক্রান্ত সমস্যার জটিলতার অবসান ঘটাতে সব মালিকের তথ্য নিয়ে ভূমি তথ্যব্যাংক বুধবার উদ্বোধন করা হয়েছে। একই সাথে ভূমি কর অনলাইনে দেয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাওয়া চ্যানেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫২ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৪৯৭ জনের শরীরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
জীবন-জীবিকা নির্বাহে পিছিয়ে পড়ার অন্যতম কারণ নিরক্ষরতা। এখনও দেশের ২৪.৪ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের আজ বুধবার দ্বিতীয় দিন চলছে,গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রথমদিন মঙ্গলবার জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৮৭ হাজার ১৭৫জনকে গনটিকা দেয়া হয়েছে।
রংপুরের বদরগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন দুই জামাই। সাতে তাদের শ্যালকও নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।