আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান-বিরোধী একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের যোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়েছে।গোলাগুলির শব্দে আতংকিত লোকজন এদিক ওদিক পালাচ্ছে, একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্রসীমার কাছে চীনের সামরিক তৎপরতা দিন দিন বাড়ছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে ১৯টি চীনা যুদ্ধবিমানের একটি বহর, যার ভেতর পারমানবিক বোমা হামলায় সক্ষম এমন অন্তত চারটি এইচ-৬ যুদ্ধবিমান ছিল।
ইউরোপে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বাংলাদেশের ওপর বিদ্যমান লাল-তালিকাভুক্ত ভ্রমণ বিধিনিষেধ পর্যালোচনা করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫৬ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৬৩৯ জনের শরীরে।
বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিন ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর হয়ে উঠতে পারে।সংস্থাটি এ সতর্কতা দিয়ে মঙ্গলবার দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দিয়েছে ক্ষতিকর এসব দ্রব্য ব্যবহার বন্ধ করতে।
জয়ের ধারায় ফিরে কালই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে টাইগাররা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ফুল শব্দটি শুনলেই সুঘ্রাণের কথা মাথায় আসে। তাইতো সবাই কমবেশি ফুল পছন্দ করেন। ফুলের সুঘ্রাণ মানুষকে আকৃষ্ট করে। কিন্তু সব ফুলই কি সুঘ্রাণ ছড়ায়? এমন ফুলও রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে না, বরং এর উৎকট পঁচা গন্ধের কারণে মানুষ এই ফুলের ত্রিসীমানাও ঘেঁষতে চায় না। এর নাম ‘মৃতদেহ ফুল’।
সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক স্কুলে করোনার বন্ধে ৫০ বাল্যবিয়ে হয়েছে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও এমনটায় দাবি করছেন স্কুলের প্রধান শিক্ষক।