‍

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে আগের নিয়মে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩০

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

 

পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদরাসায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

জামায়াতের অপরিণামদর্শী রাজনীতিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেরার সুযোগ: প্রিন্স

জামায়াতের অপরিণামদর্শী রাজনীতিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেরার সুযোগ: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণেই তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখনো তাদের অপরিণামদর্শী রাজনীতির কারণেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।

কেনিয়ার কাছে হারল বাংলাদেশ

কেনিয়ার কাছে হারল বাংলাদেশ

ভারতের আহমেদাবাদে চলছে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। আজ বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ ছিল কেনিয়া। এই ম্যাচে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি : মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি : মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ইইউর সামগ্রিক পোশাক আমদানি

মিরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

মিরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় চাবি লাগানো অটোরিকশা চালু করতে গিয়ে দুর্ঘটনায় জান্নাত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার পর দুয়ারীপাড়ার ৭ নম্বর সড়কের ‘ক’ ব্লকে এ ঘটনা ঘটে।

পশ্চিম তীর পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীর পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনি দুই বন্দুকধারী ইসরায়েলি সামরিক চেকপোস্টে গুলিবর্ষণ করে অন্তত পাঁচজনকে আহত করার পরপরই শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।