পাবনার ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক স্বত:কন্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন করোনার উপসর্গ নিয়ে চিকিৎাধীন অবস্থায় পাবনা আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
দক্ষিণ আফ্রিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দু’সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা রোববার নতুন করে বিধি-নিষেধ আরোপের এ ঘোষণা দেন।
ইংল্যান্ডের একটি বাস স্টপে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথির সন্ধান মিলেছে। সেই নথি হাতে পাওয়ার পর তা বিবিসির হাতে তুলেদেন এক ব্যক্তি। এতেই নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
দীর্ঘ ৯ দিন মুলতবির পর সোমবার (২৮ জুন) বেলা ১১টায় আবারও বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন। এর আগে ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করে দেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে। কঠোর এই লকডাউনেও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। তবে আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংক লেনদেন হবে।
দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে এবছরের ১৯শে এপ্রিল করোনায় ১১২ জনের মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
যশোরে বেনাপোলমুখী ট্রাক ও যশোরমুখী প্রাইভেট কারের সংঘর্ষে ৪জন নিহত ও ১জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলী ধোপাখোলা নামক স্থানে যশোর-বেনাপোল সড়কে এঘটনা ঘটে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস সেখানে আটকে পড়া ৩৭ বাংলাদেশী ও থাই নাগরিকের জন্য থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার। আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এ নিষেধাজ্ঞার মেয়াদ।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একজন সহকর্মীকে চুমু খেয়ে সামাজিক দুরত্বের নীতিমালা ভঙ্গ করার পর পদত্যাগ করেছেন।