‍

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৫০ হাজারের নীচে

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৫০ হাজারের নীচে

চার দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। 

লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আগমী সোমবার (২৮জুন) থেকে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। তবে এ লকডউনের সময় ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। 

জর্জ ফ্লয়েডের হত্যাকারীর ২২ বছরের বেশি কারাদণ্ড

জর্জ ফ্লয়েডের হত্যাকারীর ২২ বছরের বেশি কারাদণ্ড

আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে ২০২০ সালের মে মাসে মিনেয়াপোলিস শহরে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ সাবেক একজন পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে ২২ বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশী। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বন্ধ হয়ে গেল হংকংয়ের গণতন্ত্রপন্থী শেষ সংবাদপত্রটিও

বন্ধ হয়ে গেল হংকংয়ের গণতন্ত্রপন্থী শেষ সংবাদপত্রটিও

হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি। একারণে সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিকপক্ষ। গণতন্ত্র সমর্থন করে হংকংয়ে এমন কিছু অনলাইন মিডিয়া আছে। তবে এই ঘরানার একমাত্র দৈনিক ছিল ‘অ্যাপল ডেইলি’। বৃহস্পতিবার তার শেষ সংস্করণ বের হয়েছে।

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। 

ইভ্যালিসহ ১০ ই-কমার্সকে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আরও  ২ ব্যাংক

ইভ্যালিসহ ১০ ই-কমার্সকে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আরও ২ ব্যাংক

ইভ্যালি-আলেশা মার্টসহ ১০ ই-কমার্সের সাথে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক।এর আগে ব্র্যাক ব্যাংকও ওই ১০ প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধ করে দেয়।

টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার,লাইকি বন্ধে হাইকোর্টে রিট

টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার,লাইকি বন্ধে হাইকোর্টে রিট

দেশের সকল অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার গেম তথা লাইকীর মত সকল প্রকার অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার জন্য আজ হাই কোর্টে রিট করা হয়েছে।

করোনার ডেল্টা স্ট্রেইন থেকে সাবধান, জেনে নিন কী কী ক্ষতি হচ্ছে

করোনার ডেল্টা স্ট্রেইন থেকে সাবধান, জেনে নিন কী কী ক্ষতি হচ্ছে

ভারতে পাওয়া গেছে করোনাভাইরাসের প্রজাতি ডেল্টা স্ট্রেইনই। এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভারতীয় ভ্যারিন্টের রোগীর সংখ্যা প্রায় ৭০ শতাংশ। এই স্ট্রেইন সবচেয়ে ভয়ানক ও উদ্বেগের বলে মত চিকিৎসকদের।

৪০ টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে

৪০ টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে

দেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দিন দিন করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি দিকে যাচ্ছে। হু হু করে বাড়ছে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু। বুধবার (২৪ জুন) নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া গতকাল করোনায় মারা গেছেন ৮৫ জন।