উত্তর ইউরোপের দেশ এস্টোনিয়ায় প্রধানমন্ত্রী কাজা কালাসের মধ্য-ডানপন্থী রিফর্ম পার্টি পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাত আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রতি যেসব নেতা বলিষ্ঠভাবে সমর্থন দিচ্ছেন, তাদের অন্যতম হলেন কালাস।
:
আবেদন পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ‘২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল।’ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল বড় একটা প্রভাব ফেলল। ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী জানান, ‘২০২৪-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কোনো দলের সাথে জোটে যাবে না।’
‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ংইয়ং এ প্রতিক্রিয়া জানাল।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার সাথে কর্মের সংযোগ ঘটাতে হবে।
তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানবিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বাংলাদেশে রোহিঙ্গাদের চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।
সরকারের হাতে টাকা না থাকায় ইউক্রেন যুদ্ধ ও আইএমএফের অজুহাত দিয়ে সরকার বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।