রাশিয়ার সেনাদের সহযোগী ‘ভাড়াটে বাহিনী’ হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার গ্রুপটির ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে ৯ হাজার সেনা সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এ দাবি করেছে।
:
মধ্যএশিয়ার দেশ তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গোরনো-বাদাখশানে কয়েক দিন ধরে একের পর এক তুষারধসে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।
ইউক্রেন সোমবার বলেছে, রুশ বাহিনী বাখমুতের উত্তরে ‘তীব্র গোলাবর্ষণ এবং হামলার পদক্ষেপ’ নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রে অভিভাবকত্ব প্রতিষ্ঠার মাধ্যমে উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাওয়া মো: সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা।রোববার সাহাবুদ্দিন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটাই মহান আল্লাহর ইচ্ছা।’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পেলেন সেটা বড় কথা নয়, বিগত সময়ের মতো নড়াইলের ১ ও ২ আসন যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার ১১তম বার্ষিকী আজ শনিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় তাঁরা খুন হন। ঘটনার ১১ বছর পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীরা এখনো শনাক্ত ও গ্রেফতার হয়নি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে অন্তত ৭,৭২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার সর্বশেষ তথ্যে তুর্কি ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে জানান, তার দেশে অন্তত ৫,৮৯৪ জন নিহত এবং ৩৪,৮১০ জন আহত হয়েছে। আর সিরিয়ায় অন্তত ১,৮৩২ জন নিহত এবং ৩,৮৪৯ জন আহত হয়েছে।