আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।
:
যুক্তরাষ্ট্রের এক জরিপ বলছে, আমেরিকানদের মাত্র অর্ধেকই উচ্চ আস্থা রাখেন যে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট সঠিকভাবে গণনা করা হবে।
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন, খেরসনে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের কৃষি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। উন্নত দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মুহাম্মদ সা:-এর দেখানো পথে আমাদের চলতে হবে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, ইউক্রেনজুড়ে সামরিক ও জ্বালানি স্থাপনায় উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করে ‘বড় ধরনের’ আঘাত হেনেছে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং সবার কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থায় পৌঁছেছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিকের সন্তান যেন শ্রমিক না হয় তারা যেন শিক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ভালোভাবে অবদান রাখতে পারে। সেজন্য সরকার শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দিচ্ছে।
পাকিস্তানে আজ রোববার সবার চোখ দেশটির জাতীয় পরিষদের উপ-নির্বাচনের দিকে। জাতীয় পরিষদের আটটি আসনের মধ্যে সাতটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বিশ্লেষকেরা এটিকে ইমরান খানের জনপ্রিয়তার ওপর 'গণভোট' হিসেবে অভিহিত করেছেন।