জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, জাতীয় পার্টি কোনো জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো জোট ছিল না। গত নির্বাচনে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিলো মাত্র।
:
পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে খাদ্য সরবরাহকারী সেই ঠিকাদারের মামলা সোমবার আদালত খারিজ করে দিয়েছেন এবং হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ হওয়ায় স্বস্তি ফিরেছে সর্বমহলে।
যেকোনো সঙ্ঘাত বা সঙ্কট বিশ্বের প্রতিটি জাতিকে প্রভাবিত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার গতিশীলতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং দিন দিন জটিল হচ্ছে।
ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হওয়ার পর রুশ সেনাবাহিনীর দক্ষতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছে।রোববার রিখটার স্কেলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয় দেশটিতে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রকৃতি, বন ও পরিবেশ নিয়েই আমাদের জীবন। সে কারণেই আমাদেরকে গাছ তথা প্রকৃতির যত্ন নিতে হবে।
কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোনিয়া আক্তার (২৬) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের বেড়ে সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাদেরকে জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে।