টলটলে মুক্তো বিন্দুর মতো স্বচ্ছ শিশির জমছে ঘাসের ডগায়, ধানের শিষের পরে। আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। চারদিকে হেমবরন ধূসর আবহ ঘিরে রাখছে। দিবসে সোনাঝরা রোদ্দুর। অখণ্ড নীল আকাশ। হিমহিম, স্বল্পায়ু দিন ক্রমে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। নিস্তব্ধ গভীর নিশিথে টুপটাপ শিশির পতনের হিরণ্ময় শব্দ। ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে’...আজ পয়লা কার্তিক।
শিরোনাম
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- রাজশাহীতে ২৫০ শিশুর অংশগ্রহণে জীবন দক্ষতা শিক্ষাবিষয়ক বুট ক্যাম্প
- * * * *
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বগুড়ায় আইইবির আয়োজনে সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের নিয়ে ইয়োগা সেশন
- * * * *
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
হেমন্ত
ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বর্ষার বারিধারা শেষে প্রকৃতিতে হেমন্ত আসে শীতের আগমনী বার্তা নিয়ে। কার্তিক এবং অগ্রহায়ণ মিলে আবেগ ছড়ানো এই ঋতুতে প্রকৃতি সাজে এক নতুন রূপে।