ইসলাম

মৃত্যুর পরও যে তিন আমলের সওয়াব অব্যাহত থাকে

মৃত্যুর পরও যে তিন আমলের সওয়াব অব্যাহত থাকে

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত—সদকায়ে জারিয়াহ, এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

শুক্রবার মারা গেলে কি কবরের আজাব মাফ হয়, কোরআন-হাদিসে যা আছে

শুক্রবার মারা গেলে কি কবরের আজাব মাফ হয়, কোরআন-হাদিসে যা আছে

জুমাবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। পবিত্র এই দিনটিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম (আ.) কে সৃষ্টি করেছিলেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। 

শিরক থেকে দূরে থাকতে কোরআনের ৫ নির্দেশনা

শিরক থেকে দূরে থাকতে কোরআনের ৫ নির্দেশনা

ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ; একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর একক অধিকার স্বীকার করা। এর বিপরীত হলো শিরক, অর্থাৎ আল্লাহর ইবাদত, উপাসনা বা তাঁর বিশেষ অধিকার ও ক্ষমতায় কাউকে অংশীদার করা। 

আলেমদের মতভেদ: সাধারণ মুসলমান কার কথা মানবে?

আলেমদের মতভেদ: সাধারণ মুসলমান কার কথা মানবে?

একই বিষয়কে মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের মতো ধর্মীয় ক্ষেত্রেও মতভেদ দেখা যায়। কিন্তু অন্য ক্ষেত্রে মতভেদকে স্বাভাবিক মনে করলেও আলেমদের মধ্যে মতভেদ দেখলে অনেকে তাঁদের প্রতি আস্থা হারিয়ে ফেলেন।

আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি (সা.)-কে রাতে উল্লিখিত দোয়া পাঠ করতে শোনেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫০০)

ঋণ পরিশোধের সময় যে দোয়া পড়বেন

ঋণ পরিশোধের সময় যে দোয়া পড়বেন

প্রয়োজনের মুহূর্তে মানুষ বিভিন্ন সময় ধার-দেনা করে। ঋণ দিয়ে অন্যের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক দায়িত্ব। তবে তালবাহানা না করে যথাসময়ে তা পরিশোধ করা ঋণগ্রহীতার কর্তব্য। এর মাধ্যমে সবার মধ্যে পারষ্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়। 

পৃথিবীতে ‘খলিফা’ কারা, কোরআন কী বলে

পৃথিবীতে ‘খলিফা’ কারা, কোরআন কী বলে

খলিফা’ শব্দটি শুনলে অনেকের মনে ইসলামি রাষ্ট্রপ্রধানের কথা আসে। কিন্তু পবিত্র কোরআনে শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। কোথাও আদম (আ.)-এর পৃথিবীতে খলিফা হওয়ার কথা বলা হয়েছে, কোথাও মানুষকে পূর্ববর্তী প্রজন্মের উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়েছে, আবার কোথাও দাউদ (আ.)-কে খলিফা করে ন্যায়বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। 

আগুনে পুড়িয়ে প্রাণী হত্যা করা কি জায়েজ?

আগুনে পুড়িয়ে প্রাণী হত্যা করা কি জায়েজ?

আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। রাসুলুল্লাহ (স.)-এর হাদিসে মানুষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার নির্দেশ সংশোধন করার পাশাপাশি প্রাণীর ঢিবি পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও আপত্তি জানানো হয়েছে।

মাছরাঙা পাখি কি খাওয়া যায়?

মাছরাঙা পাখি কি খাওয়া যায়?

মাছরাঙা বাংলাদেশের পরিচিত পাখিগুলোর একটি। নদী-পুকুরের ধারে বসে ডুব দিয়ে মাছ ধরে বলে পাখিটি সহজেই চোখে পড়ে। অনেকের প্রশ্ন, মাছরাঙা পাখি খাওয়া ইসলামে হালাল কি না। কোরআন-হাদিসে মাছরাঙার নাম উল্লেখ করে সরাসরি কোনো নির্দেশনা নেই। 

নেয়ামত না হারানোর দোয়া

নেয়ামত না হারানোর দোয়া

ঈমান, সুস্থতা, পরিবার, নিরাপত্তা ও হালাল রিজিক আল্লাহর অমূল্য নেয়ামত। এসবের মূল্য আমরা অনেক সময় হারানোর আগে বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর নেয়ামত গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না।’ (সুরা নাহল: ১৮)

কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয়

কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয়

মানুষের জীবনে সুখ-দুঃখ পাশাপাশি চলে। আজ যে ব্যক্তি সচ্ছল, সুস্থ ও নিরাপদ, কাল তিনিই অসুস্থতা, আর্থিক ক্ষতি, পারিবারিক সংকট কিংবা অন্য কোনো বিপদের মুখোমুখি হতে পারেন।

তাই অন্যের বিপদে আনন্দিত না হয়ে তার জন্য সহমর্মিতা প্রকাশ করাই মানবিকতা। কিন্তু বাস্তবে এমন মানুষও দেখা যায়, যারা কারো ব্যর্থতা, ক্ষতি বা দুর্দশায় মনে মনে খুশি হয়। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী, অপছন্দের ব্যক্তি কিংবা যার সঙ্গে বিরোধ রয়েছে, তার বিপদে কেউ কেউ আনন্দ প্রকাশ করে।

পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব লাভের বিশেষ গুণাবলি

পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব লাভের বিশেষ গুণাবলি

মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে বসবাসের সুযোগ দিয়েছেন, তাকে বিবেক-বুদ্ধি ও জ্ঞান দান করেছেন এবং সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় ও কল্যাণ-অকল্যাণের পার্থক্য বোঝার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে তাকে পৃথিবীর সম্পদ, প্রকৃতি ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছেন।

নামাজে এক রাকাত বেশি পড়লে কী করবেন

নামাজে এক রাকাত বেশি পড়লে কী করবেন

নামাজে ভুলে এক রাকাত বেশি পড়ে ফেললে নামাজ কি আবার পড়তে হবে, নাকি সেজদায়ে সাহু দিলেই হবে? এর উত্তর নির্ভর করে, শেষ বৈঠক করেছিলেন কি না এবং অতিরিক্ত রাকাতের সেজদা করেছেন কি না, তার ওপর।