ফ্রান্সে চলমান বিক্ষোভের বিষয়ে কিছু বিদেশি নেতার করা মন্তব্যকে ‘বোকামিপূর্ণ’ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার অভিযোগ, এসব নেতারা ফ্রান্সের উত্তপ্ত সামাজিক পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাজে লাগানোর চেষ্টা করছেন।
ইউরোপ
যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ওমানের সুলতানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সময় রাজা চার্লস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করে ওমানের মানুষের স্বভাব ও শান্তির প্রতি অনুরাগের ভূয়সী প্রশংসা করেন।
রাজধানীজুড়ে শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকায় স্কুল বন্ধ করার চলমান প্রক্রিয়ায় আরও ক্ষমতা এবং সরকার ও শিক্ষা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চেয়েছে লন্ডনের স্থানীয় সরকার বিভাগ।
পূর্ব স্পেনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চারজন নিহত হয়েছেন। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
রণাঙ্গন থেকে ড্রোন উড়িয়ে আহত সেনাকে নিরাপদে সরিয়ে এনে নতুন এক ইতিহাস তৈরি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একে একটি নজিরবিহীন ও যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বুকে ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি আকাশপথে আহত সেনাকে উদ্ধারের ঘটনা এটিই প্রথম।
ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার সামরিক ব্যবহারে বিধিনিষেধ ইচ্ছাকৃত বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সংযোগে ধীরগতি ও বিচ্ছিন্নতার কারণে রুশ ড্রোন প্রতিরোধ এবং সম্মুখসারিতে খাবার ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এর পেছনে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৈঠকটি হতে পারে। তবে বৈঠক আয়োজন কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
আগামী মাসে চীনে এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে বৈঠকে এখনো সম্মতি দেননি ট্রাম্প।
গ্রিসের কোস্টগার্ড জানায়, লেসবস দ্বীপের কাছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহল জাহাজের সংঘর্ষ হয়।
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সাধারণ অহিংস প্রতিবাদ রূপ নিয়েছে সহিংস বিক্ষোভ ও লুটপাটে।
রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর না করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
বিশ্ববাজারে সরবরাহের জন্য রাশিয়ার তেলবাহী প্রথম ট্যাংকার বন্দর ছেড়েছে বলে জানিয়েছে মস্কো।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মাধ্যমিক বিদ্যালয়ের দূরবস্থার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর ওলেশকিতে জরুরি সরবরাহ পৌঁছাতে সহযোগিতা করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে মার্কিন কংগ্রেস সম্প্রতি মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছিল।