ইউরোপ

ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০

ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে ১০ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলসহ একাধিক শহরে যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম ধারাবাহিক ও তীব্র আক্রমণ চালায় রাশিয়া।

ব্রিটিশ বিমানঘাঁটি ঘিরে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৫

ব্রিটিশ বিমানঘাঁটি ঘিরে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৫

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে রাফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিমানঘাঁটির আশপাশের ৮৫টি পরিবারের বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাল্টাপাল্টি ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেনে নিহত ৭

পাল্টাপাল্টি ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেনে নিহত ৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও তীব্র হয়েছে। শনিবার ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। 

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে এক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে অবস্থিত সেইন্ট-ব্রিজিড-ডিইবারভিল এলাকার হাইওয়ে ১০-এর কাছে এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার উপকূলে মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

রাশিয়ার উপকূলে মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে অগ্নিকাণ্ডের শিকার একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্থিক চাপে আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

আর্থিক চাপে আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

তীব্র আর্থিক চাপের মুখে ব্যয় কমাতে আরও কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চলতি অর্থবছরের শেষ নাগাদ কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী চাকরি হারাতে পারেন।

লোহিত সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুকে সুরক্ষার সহায়তা দিতে সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন।

ন্যাশনাল গার্ডের অস্ত্র এবং সদস্য বাড়াচ্ছে রাশিয়া!

ন্যাশনাল গার্ডের অস্ত্র এবং সদস্য বাড়াচ্ছে রাশিয়া!

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সংকট নিয়ন্ত্রণে রাশিয়ান ন্যাশনাল গার্ড তাদের অস্ত্রশস্ত্র এবং সদস্য বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট-ঘৃণার প্রতীক নিষিদ্ধ

অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট-ঘৃণার প্রতীক নিষিদ্ধ

নাৎসি স্যালুট ও সব ধরনের ঘৃণার প্রতীককে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এখন থেকে যারা এই স্যালুট ও প্রতীক প্রদর্শন করবে তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।