কর

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস

আরো এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

করোনার টিকার চতুর্থ ডোজের সুপারিশ

করোনার টিকার চতুর্থ ডোজের সুপারিশ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসাথে আগামী ১ থেকে ৭ ডিসেম্বর বুস্টার ডোজের গণটিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

দেশে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯

দেশে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন।এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।

ইউক্রেনে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ন্যাটো

ইউক্রেনে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ন্যাটো

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন। আর এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও ব্যবহার করছে।

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছে তিন লাখ ১৬ হাজার ১৯ জন আর মারা গেছেন এক হাজার ২৬৬ জন।

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশ-২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। যাতে কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা সরকারকে দেয়।

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেছেন, বেইজিং বিশ্ব শান্তির জন্য পিয়ংইয়ংয়ের সাথে কাজ করতে ইচ্ছুক।