সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। চার সদস্যের কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মেহেরপুরের গাংনী রংমহল সীমান্তে খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ৪৭ বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
মরদেহ উদ্ধারের প্রায় ৫০ গজ দূর থেকে তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে
উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন, মাদক ও জুয়া প্রতিরোধ, শিক্ষা, পরিবার পরিকল্পনা, পুষ্টি, টিকাদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমবায়, কুটিরশিল্প, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার ব্যবস্থা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় ও তত্ত্বাবধান করেন বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম এবং বরগুনা জেলা কোচ ওমর ফারুক আকাশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে।
নিরাপদ ইলিশ প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা - মেঘনায় নেমেছে হাজার হাজার জেলে। রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে চাঁদপুরের ৭০ কিলোমিটার নৌ এলাকায় বিচরণ করছে জেলেরা।
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিরোধী দলসহ বিএনপিকে একসঙ্গে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন ওরফে শাহিন সরকার (৪০) ও তার ছয় বছরের ছেলে রাজিন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শাহিনের স্ত্রী ও কন্যা শিশুও আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।