রাস্তা সংস্কারের দাবিতে গাছ ও টায়ার পুড়িয়ে ফের সড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সামনের সড়ক অবরোধ করে তারা৷
- লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল ছিল স্বাভাবিক, টোল আদায় হয়েছে ৯০ লাখ টাকা
- * * * *
- শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
- * * * *
- ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে মারিয়া-ঋতুপর্ণারা
- * * * *
- অরেঞ্জ বন্ডে মুনাফার পাশাপাশি সামাজিক পরিবর্তনের সুযোগ
- * * * *
- চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী
- * * * *
শি
রাশিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন। যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ-এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।
ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের চাপ আসছে।এরই মধ্যে বিবিসির রুশ ভাষা বিভাগের ওয়েবসাইট রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি ডয়েচে ভেলে, রেডিও লিবার্টি এবং মেডুজা মিডিয়া আউটলেটের মতো প্রতিষ্ঠানগুলোকেও রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন এই বলে যে যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়। এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন।
ভারতের বিহারের তাতারপুর এলাকার কাজভালিচকের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৯ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
মার্চের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি। তিনি বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা ক্লাসে আসতে পারছে না প্রয়োজন হলে সে সব শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেবো। সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ `বাংলার সমৃদ্ধি' বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আাঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়।
পাবনা প্রতিনিধি:পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (০২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় রাখার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে, তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।