নভেম্বর মাসে দেশের সড়ক-মহাসড়কে ৫৮৬টি দুর্ঘটনায় ৬৪৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
সড়ক
ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
চলতি বছরের নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এতে মোট ৫৫৪ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ৭১ ও নারী ৭৮ জন।
উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।
চাঁদপুরের মতলব উত্তরে অটোবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ভাটি রসুলপুর সংলগ্ন বেড়িবাঁধ সড়কে অটোবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী জেলার রায়পুরায় আজ দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে রংপুর- ঢাকা মহাসড়কের বিশমাইল ঘোষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নান্টু বিশ্বাস (৪২) নামের রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ফুলপুর উপজেলার কাড়াহা বিদ্যুৎ অফিসের সামনে মঙ্গলবার রাতের কোনও এক সময় ওই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ইটবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলে আরোহী ছিলেন।