পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
সড়ক
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শাওন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় ভটভটি চালক শাওনের বাবা সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শামসুল আলী সামান্য আহত হন।
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নড়াইল-যশোর সড়কের গাবতলা এলাকায় আজ সকাল ৮টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালক দশম শ্রেণীর ছাত্র স্বাধীন রায় নিহত হয়েছে।
টাঙ্গাইল জেলার মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জন নিহত হয়েছেন৷ গত বছর নিহত হয়েছেন প্রতিদিন গড়ে ১৭ জন৷