কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক
চাঁদপুর জেলার কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।দুপুরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় আজ তিন যুবক নিহত হন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
গোপালগঞ্জে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা স্কেবেটরের সাথে যাত্রীবহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে । বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
গেল আগস্ট মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত এবং ৯৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
গোপালগঞ্জ জেলায় আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।