ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সড়ক
কুমিল্লার চান্দিনায় দাডিয়ে থাকা লড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো তিন যাত্রী। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়ক সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা নিরসনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাপায় বোনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী।
পাবনা প্রতিনিধি:গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক,সহযোগীসহ তিনজন নিহত হয়েছে।
আজ শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস । নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার আয়োজনে কর্মসূচির প্রথম দিন বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক। বিভিন্ন জায়গায় খানাখন্দের কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর হতে ক্যাম্পাসগামী শিক্ষক-শিক্ষার্থীদের বহুল ব্যবহৃত সড়কটি পরিণত হয়েছে মরণফাঁদে।