কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সড়ক
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা যান মো. সোহেল সিকদার (২৪) নামে এক কাতার প্রবাসী।
নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ হাটিকুমরুল গোলচত্বর থেকে তিনটি রুটে অন্তত ৪০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।