রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় রাখার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে, তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।
- লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল ছিল স্বাভাবিক, টোল আদায় হয়েছে ৯০ লাখ টাকা
- * * * *
- শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
- * * * *
- ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে মারিয়া-ঋতুপর্ণারা
- * * * *
- অরেঞ্জ বন্ডে মুনাফার পাশাপাশি সামাজিক পরিবর্তনের সুযোগ
- * * * *
- চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী
- * * * *
চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ হার ২ শতাংশের নীচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৯২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরো বেশি সহায়তা চাইলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমে ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরো অধিকহারে শান্তি রক্ষী সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানান।
ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশী জাহাজটি ২৯ জন বাংলাদেশী নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় এক বাংলাদেশী নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অগ্রাধিকার ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় খুঁজে বের করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকারের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের সহযোগিতা চেয়েছেন।
ইউক্রেনের সেনাবাহিনী ভারতীয় শিক্ষার্থীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।
‘‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার এই শ্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২ মার্চ) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পিছনের অংশের পাহাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।