টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে আজ ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের ভাড়া করা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০.৪৫ মিনিটে মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন করবে বাংলাদেশ দল।
আজ রোববার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে সারাদেশের নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রীর উধাও হওয়ার ঘটনায় পল্লবী থানায় অপহরণ মামরা করেছে এক শিক্ষার্থীর বড় বোন। শনিবার (২ অক্টোবর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এমালর প্রেক্ষিতে এক তরুণীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষণা বলছে যে, দেশে প্রবীণদের প্রতি পাঁচ জনের চার জন অসংক্রামক রোগে ভুগছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে।
করোনা মহামারির লকডাউনের বিরূপ প্রভাব পড়ছে ভারতের কলকাতার অনেক পরিবারের উপর৷ আর্থিক সংকটের কারণে অনেক উচ্চবিত্ত পরিবার সন্তানদের কম খরচের স্কুলে স্থানান্তর করছে৷
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। ১৪৯ জন নিয়োগ পাবেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রাজধানীর ভাটারা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্সভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।