প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগদান শেষে তার যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে আজ রাতে ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে দেশে ফিরবেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৩ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮৬০ জনের শরীরে।
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।তাৎক্ষণিক নিহত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া যায়নি। তবে এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
বৃহস্পতিবার সকালে ২৫ জন ট্রলিযোগে হালুয়াঘাট স্থলবন্দরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ইটাখলা নামক স্থানে ট্রলিটি উলটে যায়,পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন ও হবি নামের দুইজন শ্রমিককে মৃত ঘোষনা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন।
বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৮৭ হাজার ৩৭৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩২৯ জন।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।’