মুন্সিগঞ্জে ছাত্রলীগের তিন কর্মীকে ১৬৮ ক্যান বিয়ারসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের ইউনুস মিজির পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
ব্রিটেনে দেখা দিয়েছে কর্মী সংকট। বলা যায়,সেখানে রীতিমত কর্মী নিয়ে হাহাকার অবস্থা যাচ্ছে। কর্মীর অভাবে ফসলের মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে সবজি। তাই শুধুমাত্র ক্ষেত থেকে বাঁধাকপি তোলার জন্যই বছরে ৬২ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ৯৩ হাজার টাকা) বেতনে চাকরির একটি বিজ্ঞাপন দিয়েছে ব্রিটিশ একটি কোম্পানি।
বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩১ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১০ জনের শরীরে।
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
দুই মেয়ের কল্যাণের কথা চিন্তা করে সাবেক স্বামী বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের সাথে আবারো সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। সেইসাথে ইমরানসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।
শব্দের চেয়েও পাঁচগুণ বেশি গতিতে চলতে পারে এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। একে বলা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে পেন্টাগন সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ১৬ নং নারগুন ইউনিয়নের ছোটখোচাবাড়ি থেকে তেতুলতলার মাঝামাঝি পাকা রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ডিম ছুড়ে মারা হলো৷ সোমবার ফ্রান্সের লিঁয় শহরে এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়৷