ওয়ানডে বিশ্বকাপের মূল অভিযানের আগে শুরু হয়েছে উদ্বোধনী ম্যাচ। এবার উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ, যিনি সৈকত নামে বেশি পরিচিত। এছাড়া অন ফিল্ড আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচ পরিচালনা করবেন তিনি।
- লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল ছিল স্বাভাবিক, টোল আদায় হয়েছে ৯০ লাখ টাকা
- * * * *
- শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
- * * * *
- ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে মারিয়া-ঋতুপর্ণারা
- * * * *
- অরেঞ্জ বন্ডে মুনাফার পাশাপাশি সামাজিক পরিবর্তনের সুযোগ
- * * * *
- চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী
- * * * *
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে রোববার (০১ অক্টোবর) অনুশীলনে নেমেছিল লাল-সবুজেরা। সেই অনুশীলনে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (২ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।
সমাপ্ত সেপ্টেম্বরে আগের অর্থবছররের একই মাসের চেয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। রপ্তানি হয়েছে ৪৩১ কোটি ডলারের পণ্য। তবে গত জুলাই ও আগস্টের চেয়ে এ আয় কিছুটা কম। ওই দুই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৫৯ এবং ৪৭৮ কোটি ডলার।
পূর্ণিমা ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের ৮টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। গত মাসে আজারবাইজান বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলটি দখল করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়।
চলতি বছর নোবেল পুরস্কার কারা জিতে নিয়েছেন, তা ঘোষণা করতে যাচ্ছে নোবেল কমিটি। আজ সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতি বছরের মতো এবারো ধারাবাহিকভাবে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিসহ সবশেষ অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে এখন ভারতের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে দেশে আজ সোমবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।
বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকে ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।