চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও শাহ জালাল হলের সম্মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
- লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল ছিল স্বাভাবিক, টোল আদায় হয়েছে ৯০ লাখ টাকা
- * * * *
- শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
- * * * *
- ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে মারিয়া-ঋতুপর্ণারা
- * * * *
- অরেঞ্জ বন্ডে মুনাফার পাশাপাশি সামাজিক পরিবর্তনের সুযোগ
- * * * *
- চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী
- * * * *
পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ ঢাকা থেকে রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় আব্দুল আউয়াল হত্যা মামলায় ছেলের পর এবার গ্রেফতার হলেন জামাতা তামিম (২১)। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-২ এর সহযোগিতায় বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত হলেন কালিয়াকৈর উপজেলার বামন্দহ এলাকার গনেশ সরকারের ছেলে মানিক সরকার (২২)।
মিরপুরে ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে ডার্ক লুইস পদ্ধতিতেও খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।
রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন উপশাখায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরে দুজন পুলিশ কনস্টেবলসহ অভিযুক্তদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইংল্যান্ড জাতীয় দলের পরীক্ষিত ওপেনার জেসন রয়। ওয়ানডে ক্রিকেটে প্রায় ৪০ গড়ের পাশাপাশি রয়েছে ১২টি সেঞ্চুুরিও। এমন ব্যাটারকে বাইরে রেখেই বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। জেসন রয়ের পরিবর্তে দলে ঢুকেছেন ফর্মে থাকা তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক।
চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে।