বাংলাদেশ

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ষ্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ন তেল পড়ে গেছে। আজ শনিবার সকাল সাঁড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

বেতারের মহাপরিচালক মারা গেছেন

বেতারের মহাপরিচালক মারা গেছেন

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টাঙ্গাইলে ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি, আটক ১

টাঙ্গাইলে ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলাও দায়ের করেন ইউএনওর অফিসের এক কর্মকর্তা চান মামুদ।

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

যাদের সক্ষমতা আছে তারা জাতীয় নির্বাচনে আসবে: হানিফ

যাদের সক্ষমতা আছে তারা জাতীয় নির্বাচনে আসবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন।

সাংবাদিক রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত ১ আসামী গ্রেফতার

সাংবাদিক রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত ১ আসামী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় ইমরান শেখ ইমন(৩২) নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন ওই এলাকার সামসুল আলমের ছেলে।

পাবনায় বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে লোডশেডিংয়ের সঙ্গে ভ্যাপসা গরম, জনজীবন অতিষ্ঠ

পাবনায় বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে লোডশেডিংয়ের সঙ্গে ভ্যাপসা গরম, জনজীবন অতিষ্ঠ

পাবনা প্রতিনিধি:বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে রয়েছে পাবনা। পাঁচ-ছয়বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পাবনার গ্রাহকরা। এক ঘণ্টার স্থলে লোডশেডিং দেয়া হচ্ছে ৭ থেকে ৮ ঘণ্টা। গ্রাহকদের অভিযোগ, মানা হচ্ছে না শিডিউল, লোডশেডিংয়ের সময়সূচি জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।

পাবনায় ইউএনও’ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

পাবনায় ইউএনও’ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের বিরুদ্ধে অনিয়ম, অনাচার, স্বেচ্ছাচারিতা এবং হাটখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানের প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ভাইস- চেয়ারম্যান ও ৮ ইউপি চেয়ারম্যান।

সহকর্মীকে কুপিয়ে হত্যা করল আনসার সদস্য

সহকর্মীকে কুপিয়ে হত্যা করল আনসার সদস্য

মানিকগঞ্জের ঘিওরে  সহকর্মীর হাতে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন ।    শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

লোডশেডিং সমন্বয়ে আরো কিছুদিন সময় লাগবে : প্রতিমন্ত্রী

লোডশেডিং সমন্বয়ে আরো কিছুদিন সময় লাগবে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন লোডশেডিং সমন্বয়ে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে।

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, চেয়ারম্যান প্রার্থী আটক

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, চেয়ারম্যান প্রার্থী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ওপর হামলা হয়েছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ও দুজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস

১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস

মৌসুমি কাজের ভিসায় পাঁচ বছরের জন্য মোট ১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস। দুই দেশের মধ্যে হওয়া এই সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট।

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকায় পুলিশি অভিযানে গ্রেফতার ৪৬

ঢাকায় পুলিশি অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।