মতামত

আলো জ্বলছে কিন্তু চাপ জমছে ভিতরে ভিতরে

আলো জ্বলছে কিন্তু চাপ জমছে ভিতরে ভিতরে

সময়টা এমন, আমরা যেন এক অদ্ভুত দ্বৈত বাস্তবতায় বাস করছি। চোখে যা দেখি, বাস্তবতা তার চেয়ে ভিন্ন। আলো জ্বলছে, কিন্তু অস্থিরতা বাড়ছে। কূটনীতি এগোচ্ছে, কিন্তু আস্থা কমছে।

দুর্বল বৃক্ষের বেড়ে ওঠা অসম্ভব

দুর্বল বৃক্ষের বেড়ে ওঠা অসম্ভব

একাত্তরের যুদ্ধকালীন অবস্থার মতো সমষ্টিগত দুঃসময় আমাদের জীবনে আর কখনো আসেনি। যুদ্ধটা ছিল রাজনৈতিক এবং তাতে জাতীয়তাবাদ নানাভাবে ও বিভিন্ন দিক দিয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের শক্তি সে সময় বিশেষভাবে প্রকাশ পায়। তার দুর্বলতাও যে ধরা পড়েনি এমনও নয়।

এক-এগারোর পরিকল্পনাকারীরা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন?

এক-এগারোর পরিকল্পনাকারীরা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন?

মাসুদ উদ্দিন চৌধুরীর পর গ্রেপ্তার হলেন এক-এগারো ষড়যন্ত্রের আরেকজন বাস্তবায়নকারী মামুন খালেদ। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছেন।

স্কুলে ভর্তিতে লটারি থেকে মেধা যাচাইয়ে ফেরা: শিক্ষা ব্যবস্থায় স্বস্তির নতুন সূচনা

স্কুলে ভর্তিতে লটারি থেকে মেধা যাচাইয়ে ফেরা: শিক্ষা ব্যবস্থায় স্বস্তির নতুন সূচনা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রেক্ষিতে বিতর্কের অবসান ঘটিয়ে ভর্তি পরীক্ষা পুনর্বহালের সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। 

এক-এগারোর সব কুশীলবকে গ্রেপ্তার করা হোক

এক-এগারোর সব কুশীলবকে গ্রেপ্তার করা হোক

সেনাসমর্থিত এক-এগারোর অন্যতম কুশীলব ও ক্ষমতাধর সমন্বয়ক হিসেবে পরিচিত সাবেক আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মুক্তিযুদ্ধ : দুই পাঞ্জাবির প্রতি শ্রদ্ধা

মুক্তিযুদ্ধ : দুই পাঞ্জাবির প্রতি শ্রদ্ধা

পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি মুসলমানের অবদান অসামান্য। কিম্ভূতকায় এই রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয় মুসলিম লীগ। দলটির জন্ম ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায়। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকার নবাব স্যার  সলিমুল্লাহ।

রাজনৈতিক ক্ষমতা ও ভীতিমুক্ত আমলা

রাজনৈতিক ক্ষমতা ও ভীতিমুক্ত আমলা

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছাড়াও দেশের সচেতন নাগরিক বিশেষ করে উপমহাদেশের বাংলাদেশ নামক এই টেরিটরির মানুষদের পরম্পরায় যে চেতনা ধাবমান বা প্রবহমান আছে তা হচ্ছে অন্যায়, অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ, সরব সোচ্চারতা। ইসলাম ধর্মমতে যার সক্রিয় সমর্থন আছে। যেহেতু কোরআন, হাদিস মোতাবেক অন্যায়ের বিরুদ্ধে শারীরিকভাবে বাধাদানকারীকে প্রথম শ্রেণির ইমানদার, বাক্যবাণে বাধাদানকারীকে দ্বিতীয় শ্রেণির ইমানদার, অন্যায়ের বিরুদ্ধে নীরবে ঘৃণা করাকে তৃতীয় শ্রেণির ইমানদার হিসেবে অভিহিত করা হয়। প্রথম এবং দ্বিতীয় শ্রেণির ইমানদার হতে গেলে স্বীয় ব্যক্তি, পরিবার, গোষ্ঠীকে স্বাবলম্বী, স্বাধীন হতে হয়।

আনন্দ-বেদনার ঈদ ও শহীদ জিয়ার বেঁচে থাকা

আনন্দ-বেদনার ঈদ ও শহীদ জিয়ার বেঁচে থাকা

গ্রেগরীয় দিনপঞ্জি অনুযায়ী দিনের সূচনা হয় রাত ১২টায়, যা বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বহুল ব্যবহৃত। অন্যদিকে বাংলা ক্যালেন্ডারে দিনের সূচনা সূর্যোদয় থেকে এবং আরবি তারিখ গণনা শুরু সূর্যাস্তের পর। আরবি মাসের সম্পর্ক চাঁদের সঙ্গে। সে কারণে আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর।

উচ্চজনের কঠিন নীচতা

উচ্চজনের কঠিন নীচতা

সাহিত্যের দন্ত্য স বুঝতে চার যুগ পার করে দিতে হয় যাদের ঘটনাক্রমে তাদের কেউ যদি পেয়ে যায় সাহিত্যমূল্য বিচারের দায়িত্ব, তখন প্রকৃত বোদ্ধারা দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত না হয়ে পারেন না। তাঁরা বিস্ময়মিশ্রিত প্রশ্নও করেন, যোগ্য লোকের কি এতই আকাল?

ধেয়ে আসছে মহাসংকট

ধেয়ে আসছে মহাসংকট

২৮ ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ বিমান হামলা শুরু করে, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন—এটি আরেকটি একতরফা যুদ্ধ, শিগগিরই শেষ হবে। কিন্তু যুদ্ধের দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর, এখন এটা স্পষ্ট যে ইরান আক্রমণ সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলোর একটি। ইরান যুদ্ধ নিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সহজে যুদ্ধজয়ের ঘোষণা দিতে পারছেন না।

বুভুক্ষু সুশীলদের লুণ্ঠনের উপকথা

বুভুক্ষু সুশীলদের লুণ্ঠনের উপকথা

আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী গোষ্ঠী সৎ, পূতঃপবিত্র। তাঁরা সফেদ। ঠিক যেন সার্ফএক্সেল দিয়ে ধোয়া ঝকঝকে পরিষ্কার সাদা কাপড়ের মতো। সারাজীবন আমরা জেনে এসেছি, রাজনীতিবিদরা হলেন যত নষ্টের গোড়া।

রাষ্ট্রের কর্ণধারকে লেখা খোলা চিঠি

রাষ্ট্রের কর্ণধারকে লেখা খোলা চিঠি

স্মরণকালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রশাসন যে অনবদ্য ভূমিকা পালন করেছে, জাতি তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সমালোচকদের মুখে ছাই পড়েছে। তাকে যদি কোনো উচ্চ সম্মানজনক পদে রেখে দেওয়া যেত, তাহলে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে সম্পর্ক ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। শুধু শহীদ রাষ্ট্রপতি ও দেশমাতা বেগম খালেদা জিয়ার কাছেই নন, বরং গোটা বিশ্বের কাছেই তিনি শ্রদ্ধার পাত্র।

কৃষিতে চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশের কৃষি

কৃষিতে চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশের কৃষি

মানুষের সভ্যতার ইতিহাস মূলত পরিবর্তনের ইতিহাস। প্রতিটি বড় আবিষ্কার মানুষের জীবনযাত্রা, উৎপাদন পদ্ধতি এবং অর্থনীতিকে নতুন পথে নিয়ে গেছে। চাকা আবিষ্কার মানুষের চলাচলে এনে দিয়েছিল গতি, আর সেই গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রযুক্তির উন্নয়নে। শিল্পবিপ্লবের ধারাবাহিকতায় মানুষ যেমন উৎপাদনব্যবস্থাকে বদলে দিয়েছে, তেমনি কৃষিও ধীরে ধীরে প্রবেশ করেছে নতুন প্রযুক্তির যুগে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ : জ্বালানিসংকট সামলাতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা

মধ্যপ্রাচ্য যুদ্ধ : জ্বালানিসংকট সামলাতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা

মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধে পুড়ছে মধ্যপ্রাচ্য। সরাসরি এই তিন দেশ যুদ্ধ করলেও আক্রান্ত হয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, লেবাননও। এসব দেশের তেল শোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোতে একের পর এক হামলা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি তেল-গ্যাসের উৎস।

বন্ধ রয়েছে দেশগুলোর স্বাভাবিক কাজকর্ম। ব্যাহত হচ্ছে দেশে দেশে বিমান চলাচল। প্রবাসীরা কাজহীন অসহায় অবস্থায়।

মার্কিন-ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জিতবে

মার্কিন-ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জিতবে

১৯০৮ সালে দক্ষিণ-পশ্চিম ইরানের মসজিদ সোলেইমান এলাকায় তেল আবিষ্কারের পর থেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম নক্স ডি’আর্সি-এর উদ্যোগে অনুসন্ধানের পরে ব্রিটিশের স্বার্থে পরিণত হয় ইরানের তেল। ব্রিটিশ সরকার অ্যাংলো-পারসিয়ান অয়েল কম্পানির বড় অংশের মালিকানা নেয় এবং আবাদান তেল শোধনাগার ব্রিটিশ নৌবাহিনীর জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

কিন্তু এই তেল সম্পদ থেকে ইরান খুব কম লাভ পেত।