মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
- টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত
- * * * *
- চাঁদপুরে ওজনে কারচুপি ও লাইসেন্সহীন উৎপাদনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- * * * *
- দুবাই থেকে আসা নিষিদ্ধ প্রসাধনী ও ই-সিগারেটের চালান জব্দ
- * * * *
- হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর
- * * * *
- মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫
- * * * *
অন্যান্য
দুবাই থেকে আসা এক টন আমদানি নিষিদ্ধ বিদেশি প্রসাধনী ও ই-সিগারেটের লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সোমবার (১২ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফকিরহাটের বৈদেশিক ডাকঘর থেকে চালানটি জব্দ করা হয়।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির স্বল্পতা ও গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাত তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দুই ফায়ার ফাইটার। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় নার্গিস আক্তার (৫৫) নামে এক নারীকে আটক করা হয়।
নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।
বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিনিয়র সাংবাদিক ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (১১ অক্টোবর) ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।
রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালির বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোসাইটির কাছে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ওরা যা চায়, দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে’—লিবিয়ায় জিম্মি অবস্থায় ছোট ভাই আরিফুল ইসলামের এমন আকুতি শুনে দিশেহারা হয়ে পড়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উজ্জ্বল হোসেন। ইতালিতে পাঠানো ও মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আরিফুলকে লিবিয়ায় নেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় স্বপ্নের গল্প। তাকে আটকে রেখে নির্যাতন করা হয়।
ফেনীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের সাইবার সেল ইউনিট এসব ফোন উদ্ধার করে। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালিকরা।
জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. ওমাইর নামে চার বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।