চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ২৯ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
- * * * *
- ৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস ও পরীক্ষার সময় প্রকাশ
- * * * *
- চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
- * * * *
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোটিং নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত
- * * * *
আইন
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পরিবারের আপস-মীমাংসা হয়েছে।
জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিদের বিরুদ্ধে আংশিক চার্জগঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ে চার্জ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি।
মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। এ ছাড়া সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৫ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সাক্ষীকে অপরাধের সঙ্গে জড়িত ১৪ দলের নেতাকর্মীদের নাম বলতে বলছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তখনই কাঠগড়ায় দাঁড়িয়ে উঁচু গলায় আপত্তি জানান সাবেক খাদ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের ‘বিকৃত সুরে’ গাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।
সরকার ঘোষিত হজ প্যাকেজকে (হজ প্যাকেজ ২০২৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যাকেজ কেন কমিয়ে নির্ধারণ করা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গ্রামীণ টেলিকম থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
বংশী নদীতে বিদ্যমান দখলদার ও এ নদী দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০৩ জানুয়ারি) এ বিষয়টি জানা গেছে।
তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।
আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে অংশ নেওয়া, কোম্পানি বা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারা, চাকরি থাকবে কিনা এমন অনেক গুরুতর বিষয় নির্ভর করছে কোন ব্যক্তি দণ্ডিত বা সাজাপ্রাপ্ত হলো কিনা তার ওপর।