ইউরোপ

ধ্বংসস্তূপে ছিলেন আট মাস, নিজেই কাটলেন পা- বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প ইউক্রেনীয় সেনার

ধ্বংসস্তূপে ছিলেন আট মাস, নিজেই কাটলেন পা- বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প ইউক্রেনীয় সেনার

যুদ্ধের ময়দানে বেঁচে থাকার লড়াই কতটা ভয়াবহ হতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ ইউক্রেনীয় সেনা কস্তিয়ান্তিন ভ্লাসেঙ্কো।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ফ্রান্স ইস্যুতে ট্রাম্পসহ বিশ্ব নেতাদের কড়া জবাব দিলেন ম্যাক্রোঁ

ফ্রান্স ইস্যুতে ট্রাম্পসহ বিশ্ব নেতাদের কড়া জবাব দিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে চলমান বিক্ষোভের বিষয়ে কিছু বিদেশি নেতার করা মন্তব্যকে ‘বোকামিপূর্ণ’ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার অভিযোগ, এসব নেতারা ফ্রান্সের উত্তপ্ত সামাজিক পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাজে লাগানোর চেষ্টা করছেন।

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ওমানের সুলতানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সময় রাজা চার্লস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করে ওমানের মানুষের স্বভাব ও শান্তির প্রতি অনুরাগের ভূয়সী প্রশংসা করেন।

লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল

লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল

রাজধানীজুড়ে শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকায় স্কুল বন্ধ করার চলমান প্রক্রিয়ায় আরও ক্ষমতা এবং সরকার ও শিক্ষা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চেয়েছে লন্ডনের স্থানীয় সরকার বিভাগ।

ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন

ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন

রণাঙ্গন থেকে ড্রোন উড়িয়ে আহত সেনাকে নিরাপদে সরিয়ে এনে নতুন এক ইতিহাস তৈরি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একে একটি নজিরবিহীন ও যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বুকে ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি আকাশপথে আহত সেনাকে উদ্ধারের ঘটনা ‌এটিই প্রথম।

স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ

স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ

ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার সামরিক ব্যবহারে বিধিনিষেধ ইচ্ছাকৃত বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সংযোগে ধীরগতি ও বিচ্ছিন্নতার কারণে রুশ ড্রোন প্রতিরোধ এবং সম্মুখসারিতে খাবার ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এর পেছনে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৈঠকটি হতে পারে। তবে বৈঠক আয়োজন কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ

ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ

ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।