শিক্ষা

চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শরীফুল আলম

চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শরীফুল আলম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপউপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন কুয়েটে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পর এবার যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, সেই চুয়েটের নেতৃত্বে বসছেন তিনি।

ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত বিভাগ ও আন্ত হল ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে ফোন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র চালু

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র চালু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এ বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

‘ভাত লাগলে ভাত নে, আমার ভাইরে ফেরত দে’

‘ভাত লাগলে ভাত নে, আমার ভাইরে ফেরত দে’

‘ভাত লাগলে ভাত নে, আমার ভাইরে ফেরত দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘তুমি কে আমি কে, আজমুল আজমুল’সহ নানান ম্লোগানে আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এমপিওভুক্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারীদের

এমপিওভুক্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারীদের

দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেতনবিহীন শিক্ষক-কর্মচারী পরিষদ।

আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট

আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘RAAICON 2026’-এর গবেষণাপত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এই তথ্য জানান। 

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ শোকজ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এ এফ এম সালাউদ্দিন তফসিল ঘোষণা করেন।