খুলনা ডুমুরিয়া উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭/৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
বাংলাদেশ
প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ ) পদমর্যাদায় পদোন্নতি প্রদান করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এমন কোনো আইন করা হয়নি যা সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে।তিনি বলেন, সাংবাদিকতায় বাধা সৃষ্টির জন্য এ আইন করা হয়নি।
পাবনায় অনিবন্ধিত ১৬টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অনিবন্ধিত ওই ১৬ প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
সুন্দরবনে আগামী ১ জুন থেকে মাছ আহরণ ও দর্শণার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানেলের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী এই তিন মাস বেশিরভাগ প্রজাতির মাছের প্রজনন সময়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, রাজপথে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।
দেশের সব বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে সারা দেশে সামুদ্রিক ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গায়ে কাফনের কাপড় এবং হাতে বিষের বোতল নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান নেয়া নোয়াখালীর হাতিয়ার ইউপি চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।
খুলনার ১৮টি রুটে বুধবার (১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিকরা। সড়ক-মহাসড়কে নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছে।
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় খাসিয়াদের গুলিতে পাঁচ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে কীভাবে তারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনেছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক কৃষক রোববার (২৯ মে ) দিবাগত রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিন রাত ১১টার দিকে প্রতিপক্ষরা তাকেসহ দু’জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
আসন্ন ২০২৩ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় দায়িত্বে আনার আহ্বান জানিয়ে যুবলীগকে প্রস্তুতিমূলক চারটি কাজের পরামর্শ দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।