২৫ মার্চ, ভয়াল কালোরাত। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। গণহত্যা দিবসে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি জানিয়েছেন, তার দেশ এবং বাংলাদেশ ইউক্রেন সঙ্কটের পর সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য বিকল্প পদ্ধতি অনুসন্ধান করছে।
মেহেরপুরে সিমেন্ট বহনকারী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
রাজধানীর বংশাল থানায় জিজ্ঞাসাবাদের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বংশাল থানার কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও তাজুল ইসলাম নামের তিন পুলিশ সদস্য আহদ হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।
পাবনার সুজানগর পৌরসভায় কর্মরত টিকাদানকারী কর্মচারী আলামিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পাবনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তিন নর্ডিক দেশ (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন)।
পাবনা সুজানগর পৌরসভার কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিন হতার ঘটনাকে কেন্দ্র করে সুজানগরের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠেছে।
চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মোঃ আমির হামজাকে মনোনীত করার বিষয়টি এ সংক্রান্ত কমিটির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছেন, বিষয়টি সরকার খতিয়ে দেখছে।
জাতীয় পরিচয়পত্রে ছবির পরিবর্তে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ দেয়ার দাবি জানিয়েছেন রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমানের নারীরা।তাদের আরেকটি দাবি, সরকারী অফিস বা কার্যালয়ে পর্দানশীন মহিলাদের সাথে যোগাযোগ/আদান-প্রদান বা সনাক্তকরণের জন্য মহিলা কর্মকর্তা/কর্মচারির ব্যবস্থা রাখা হোক।
‘বিএনপি নির্বাচন নয়, ক্ষমতার নিশ্চয়তা চায়’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ঢাকায় নতুন আরো তিনটি রুটে ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। কমিটি জানিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে। তবে কবে নাগাদ এসব বাস রাস্তায় নামবে তা এখনো নির্ধারিত হয়নি।
পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিদেশি-হিন্দি গান ও ‘কাঁচা বাদাম’ গানের নাচে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে স্থানীয় শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে।
বগুড়ায় পিস্তলসহ ২২ মামলার আসামি ব্রাজিল (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বক্সীবাজার মোড় থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে।
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা মানসিক ভারসাম্যহীন নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কয়া রেলওয়ে ব্রীজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।