বাংলাদেশ

সিলেট-৩ আসনে আ.লীগের হাবিব নির্বাচিত

সিলেট-৩ আসনে আ.লীগের হাবিব নির্বাচিত

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ময়মনসিংহে প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে  প্রাইভেটকার সহ ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। 

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হলো। কিছু কিছু অভিযোগ থাকলেও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

রৌমারীতে  বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সহিবর রহমান (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত সহিবর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত ইশার উদ্দিনের ছেলে।

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

দশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

দশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

মুক্তিযোদ্ধা তালিকা থেকে ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। শনিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। 

যশোরে খেলার মাঠ বন্ধ করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে পাল্টা-পাল্টি কর্মসূচি

যশোরে খেলার মাঠ বন্ধ করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে পাল্টা-পাল্টি কর্মসূচি

যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ড বন্ধ করে স্থাপনা নির্মাণ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নিজেদের পক্ষে যুক্তি স্থাপন করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

জোরপূর্বক নৌকায় ভোট দেওয়ার অভিযোগ আতিকের, ইভিএম নিয়ে অভিযোগ শফির

জোরপূর্বক নৌকায় ভোট দেওয়ার অভিযোগ আতিকের, ইভিএম নিয়ে অভিযোগ শফির

সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক সাংসদ ও বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরী।

সাতক্ষীরার প্রেমিক-প্রেমিকা ঘর বাঁধতে ভারতে গিয়ে কারাগারে

সাতক্ষীরার প্রেমিক-প্রেমিকা ঘর বাঁধতে ভারতে গিয়ে কারাগারে

প্রেম বড় অবুঝ। ধর্ম-বর্ণ, জাত-পাতের পার্থক্য এক্কেবারেই বোঝে না। শুধুমাত্র মনের মানুষকে কাছে পেতে চায়। এমনটাই চেয়েছিলেন দেশের এক তরুণ ও তার প্রেমিকা। 

রামেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ১৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে দুজন এবং উপসর্গে তিনজন মারা গেছেন।

হার্ডিঞ্জ ব্রিজ আদলে আরো একটি ব্রিজ করার সমীক্ষা শুরু: রেল সচিব

হার্ডিঞ্জ ব্রিজ আদলে আরো একটি ব্রিজ করার সমীক্ষা শুরু: রেল সচিব

পাবনা প্রতিনিধি:রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন,“হার্ডিঞ্জ ব্রিজ আদলে আরো একটি ব্রিজ করার সমীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে এব্যাপারে গঠিত টিম কাজ করতেও শুরু করেছে”। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পদ্মা নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ভোট দিতে পারেননি জাপার আতিক

ভোট দিতে পারেননি জাপার আতিক

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের চাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে না পেরে ফিরে গেছেন তিনি। 

আবারও ইউনিয়ন পর্যায়ে  করোনা টিকাদান শুরু হবে

আবারও ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান শুরু হবে

ইউনিয়ন পর্যায়ে আবারও টিকাদান কর্মসূচি শুরু হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হয়েছিল। 

ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে ১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের

ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে ১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের

১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন বিয়ে করলেন যশোরে

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন বিয়ে করলেন যশোরে

যশোর প্রতিনিধি:র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন আবদ্ধ হলেন বিয়ের বন্ধনে। কনে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার সরখোলা গ্রামের জাহিদুল ইসলাম টিটোর বড় মেয়ে রাবেয়া বসরী (১৯)। শুক্রবার দুপুরে কনের বাড়িতে ২ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। লিমন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু ৫ সেপ্টেম্বর

বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু ৫ সেপ্টেম্বর

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আগামীকাল রবিবার (৫ সেপ্টেম্বর)থেকে শুরু হবে। শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।