ঈদুল আজহাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন।
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী
- * * * *
- কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রযুক্তিমন্ত্রী
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
- * * * *
- বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ইসমাইল জবিউল্লাহ
- * * * *
- সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- * * * *
বাংলাদেশ
পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট আছে, এমন প্রচার চালিয়ে নিজেদের কাছে রাখা অক্সিজেন দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা করার অভিযোগে হাসপাতাল চত্বর থেকে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পাবনায় কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ করোনা টেষ্টে নমুনা নেবার সময় তারিখ মেয়াদ উত্তীর্ণ দেখা যায়।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউতে ৪ টি মনিটর সহ অন্যান্য সরঞ্জামাদি দিয়েছে জেলা পরিষদ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আানে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।
২৪ ঘণ্টায় জেলায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। ৩৩৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। জেলার আড়াইশ’ শয্যার এই হাসপাতালটির ১০০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১১৮ জন রোগী ভর্তি আছেন। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আরো ৪০ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি:আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল ভাঙ্গা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না।
পাবনা প্রতিনিধি:দরপত্রের নিয়মানুযায়ী কাজ না করে দুর্ণীতির আশ্রয় নিয়ে কাজ করায় পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা পুন:নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে উঠে যাচ্ছে কার্পেটিং
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ নিয়ে মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন,বিএনপি সব সময় সরকারের সমালোচনা করার জন্য নীতিবাচক কথা এবং মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।এটা ছাড়া তাদের আর কোন কাজ নেই।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। এছাড়া কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক সহধর্মীনি বিদিশা সিদ্দিককে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।