আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিল, তা করোনার অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে নেয়া রহস্যজনক।
বাংলাদেশ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া আটাবাজারে অভিযান চালিয়ে একশ’ ৩৮ লিটার দেশীয় চোলাই মদ, মাদক বিক্রয়ের নগদ ১৮ হাজার চারশ’ ২০ টাকা এবং একটি মোবাইল ফোন সেটসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
২৫ মার্চ গনহত্যা দিবসে যশোরে মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতারা।
গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ তরুণী ও কিশোরী। ২৫ ফুট উচু দেয়াল টপকে কিভাবে কিশোরীরা পালালো তা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইভটিজিং নিয়ে সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সালিশের বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত যুবকরা হলেন উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯)।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বসতবাড়িতে বুধবার বিকেলে একটি বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এতে রোহিঙ্গারা জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকায় আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।
আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেয়ার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।