কক্সবাজারে চকরিয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাংলাদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে মো. বিকাশ ইসলাম (১৬) নামে এক কলেজ শিক্ষার্থ। রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সাভারের নামাবাজার ব্রিজ থেকে বংশী নদীতে ঝাপ দেয় সে। সোমবার সকাল ১০ টায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আগামী ২৭ মার্চ ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল শুরু হবে।
পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী কাল মঙ্গলবার(১৬মার্চ) নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত সমাবেশটি স্থগিত করা হয়েছে।
দেশে গত বছরের তুলনায় চলতি বছর কিউলেক্স মশার সংখ্যা চারগুণ বেড়েছে। একইসাথে বেড়েছে মশাবাহিত রোগবালাই। বেড়েছে মানুষের ভোগান্তিও
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইস্যু না পেয়ে ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদিবিরোধী মিছিল-মিটিং করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে পুলিশ শক্তভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ভোলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের খুঁটি খুলতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন।
রাজধানীর খিলক্ষেত লেক সিটির ১৬ তলা আবাসিক একটি ভবনের ১১ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্তণের জন্য ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট কাজ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরের রহিতা ইউনিয়নের পলাশী পশ্চিমপাড়ায় হাত, পা ও মুখ চেপে ধরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন শিশুর বিরুদ্ধে।
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।