ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
বাংলাদেশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার তদন্তের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইভাইসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীতে মাদক বিরোধী অভিযান করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যে কোনো সমস্যা সমাধান করা যায়। উসকানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে।’
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চাইলে যে কেউ করতে পারবে। তবে অনুষ্ঠানের কথা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে চাঁদপুর-লক্ষীপুর অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০ টার দিকে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামেনে এ দুর্ঘটনা ঘটে।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মশিউর রহমান খান।
কারাগারে বিয়ে করা ফেনীর জহিরুল ইসলাম জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।