মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কুষ্টিয়ায় ট্রাকের-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দয়ের করা তিনটি মামলায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থ,অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয় রেখেছে হত্যাকারীরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বোরহানিবাগ এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাসে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে রামজান হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বোরহানিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বগুড়ার ধুনটে উপজেলায় মোটরসাইকেলসহ রাস্তার পাশে গর্তে পড়ে উপজেলা আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
অর্থ আত্মসাতের মামলায় ৯ বছর পর সোমবার (০২ নভেম্বর ) পাবনার এক আদালত পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন।
যশোর বেনাপোল কাস্টম কর্তৃক জব্দকৃত মেয়াদত্তীর্ণ পন্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জাতিসঙ্ঘ, ওয়াইসি, আরবলীগ নেতাদের কাছে দাবি করে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আপনারা সবাই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।
বাকস্বাধীনতার নামে গুজব ছড়িয়ে দেয়া ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি যে কোনো ঘটনার সত্যিকারের তথ্য উত্থাপন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া থানা পুলিশ সোমবার (০২ নভেম্বর ) সকালে উপজেলার একটি পুকুর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। উপজেলার চকধলেশ্বর গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও শ্বাশুড়ীকে থানায় নেয়া হয়েছে।
তিনদিন নিখোঁজ থাকার পর চট্টগ্রামের একজন সাংবাদিক এমন সময়ে উদ্ধার পেলেন, যখন পরদিনই সোমবার জাতিসংঘ পালন করছে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে একটি দিবস।