বাংলাদেশ

উচ্চবিত্ত নয়, প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াতেই নজর সরকারের: মীর হেলাল

উচ্চবিত্ত নয়, প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াতেই নজর সরকারের: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য উচ্চবিত্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

 

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবী সাতজন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

দামুড়হুদায় ট্রেনের ইঞ্জিনে ঢুকে দুই রেলকর্মীকে কুপিয়ে জখম

দামুড়হুদায় ট্রেনের ইঞ্জিনে ঢুকে দুই রেলকর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে কেবিনে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

সরকারকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জয়নুল আবদিন ফারুক

সরকারকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জয়নুল আবদিন ফারুক

গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আবারও রাজপথে নেমে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য জয়নুল বদিন ফারুক।

 

পুনরায় খুলেছে কুমিল্লার ডেনিম গার্মেন্টস, স্বস্তি ফিরেছে ১২ শতাধিক শ্রমিক-কর্মচারীর

পুনরায় খুলেছে কুমিল্লার ডেনিম গার্মেন্টস, স্বস্তি ফিরেছে ১২ শতাধিক শ্রমিক-কর্মচারীর

বন্ধ ঘোষণার পর আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় অবস্থিত ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড । মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কারখানাটির সব বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 

 

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তাকওয়া সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার তেতৈতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের

১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের

পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে চালানো হবে।

উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।

 

বিদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ

বিদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ

আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা, সাশ্রয়ী খরচ ও সুষ্ঠু পরিবেশের কারণে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। 

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

 

খালাস পাওয়ার পরও কারাগারে মানবাধিকারকর্মী আলী ওয়াজির, অ্যামনেস্টির উদ্বেগ

খালাস পাওয়ার পরও কারাগারে মানবাধিকারকর্মী আলী ওয়াজির, অ্যামনেস্টির উদ্বেগ

আদালত থেকে খালাস পাওয়ার পরও পাকিস্তানের পশতুন মানবাধিকারকর্মী ও দেশটির জাতীয় পরিষদের সাবেক সদস্য আলী ওয়াজিরকে কারাগারে আটকে রাখা হয়েছে।

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।