মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে।
নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বেসরকারি কোম্পানির দুটি ফ্লাইট। এতে ওই দুই ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১৪০ জন যাত্রী নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের ওপর শুনানি এক সপ্তাহ পিছিয়েছে।
উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন থেকে শুরু হয়েছে হিমবাতাস। সঙ্গে যোগ দিয়েছে কুয়াশা। এতে করে বিকেলের পর থেকেই বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা।
কুড়িগ্রামে ঘন কুয়াশা কনকনে ঠান্ডা ও উত্তরীয় হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩-৪ দিন ধরে তাপমাত্রা দ্রুত কমে ঠান্ডার মাত্রা অনেকগুণে বাড়িয়ে তুলেছে। ফলে এ অবস্থায় বিপাকে পড়েছে উত্তরের এই জনপদের মানুষজন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে। আজকে একদিকে দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যু যন্ত্রণায়, আরেক দিকে বন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকে পথ দেখাতে পারছেন, উৎসাহ দিতে পারছেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা বাংলাদেশকে আরও লুটপাট করতে চায়।
কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী এমপি বলেছেন, সমৃদ্ধিশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। ৭ জানুয়ারি নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বগুড়ায় ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। নিহতরা হলেন, অটোচালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত ইসলাম খান সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরী সিদ্ধান্তে গত মঙ্গলবার (২ জানুয়ারী) তার (সাগর) বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়।
সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় চট্টলা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। বুধবার (৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।