বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডস প্রতিনিধি দল

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডস প্রতিনিধি দল

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল এর নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এই পরিদর্শনের লক্ষ্য বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ।

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদিরের নিজস্ব অর্থায়ন ও আয়োজনে এই সামগ্রী বিতরণ করা হয়।

রূপগঞ্জে ব্যবসায়ীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপগঞ্জে ব্যবসায়ীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে গাঁজাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জে গাঁজাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধাওয়া দিয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ধাওয়া দিয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে পালিয়ে যায়।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালক আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান যুগান্তরকে বলেন, দুটি ককটেল নিক্ষেপ করেছিল। তার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি সিএনজির উপর পড়েছিল, এতে চালক আহত হয়েছেন।

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংস্থাটির ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুস নেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফাহিম মুনতাহিম নামে এক সাংবাদিক। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং লোগো সংবলিত বুম (মাইক্রোফোন) কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় আয়োজকদের পুলিশের ৫ পরামর্শ

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় আয়োজকদের পুলিশের ৫ পরামর্শ

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। 

আত্রাই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আত্রাই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে একজন দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে। 

 

সাত মাসে দুই কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাত মাসে দুই কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

 

নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা

নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা

নতুন উড়োজাহাজ সংযোজনের পর বাংলাদেশ ও ইতালির মধ্যে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

মুন্সীগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মুন্সীগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

সাভারের হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সাভারের হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সাভারের হেমায়েতপুরে ‘মাদানী সুপার মার্কেট’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ট্যানারি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ডেমরায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

ডেমরায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।