বাংলাদেশ

আবার জিএম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আবার জিএম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনি।

হাসপাতালে তোফায়েল আহমেদ

হাসপাতালে তোফায়েল আহমেদ

 আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সত্তরোর্ধ্ব তোফায়েল বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।

ফণী’র তান্ডবে সারাদেশে নিহত ১৫

ফণী’র তান্ডবে সারাদেশে নিহত ১৫

ঘূর্ণীঝড় ফণীতে দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আজ সকালে ঘূর্ণীঝড় ফণী সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল দিয়ে প্রবেশ করে এখন তা মধ্যাঞ্চলে অবস্থান করছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ফণীর প্রভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সাধারন ঝড়ে পরিনত হয়েছে ফনী

সাধারন ঝড়ে পরিনত হয়েছে ফনী

বাংলাদেশে আঘাত হানার আগে  দুর্বল হয়ে পড়ে  ঘূর্ণিঝড় 'ফণী' একটি সাধারন ঝড়ে পরিনত হয়েছে। ফলে বাংলাদেশে ক্ষয়ক্ষতির মাত্রা কম হবে বলে ধারনা করা হচ্ছে।

দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানবে ফনী

দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানবে ফনী

আবহাওয়া অধিদফতর বলছে, ‘ঘূর্ণিঝড় ফণী ভারতের চেয়ে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশে ফণী আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় শুক্র ও শনিবার থেমে থেমে বৃষ্টি হবে।’ শুক্রবার আবহাওয়া অধিদফতরে এসব তথ্য জানানো হয়।

বিএনপির পরিনতির জন্য তারাই দায়ী

বিএনপির পরিনতির জন্য তারাই দায়ী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, বিএনপির বর্তমান অবস্থার জন্য তারাই দায়ী। আমরা আস‌লেই সংস‌দে শ‌ক্তিশালী বি‌রোধী দল চে‌য়ে‌ছিলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ফনির পূর্ব প্রস্তুতি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, আগামী ৪ মে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে শপথ নেননি মির্জা ফখরুল

দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে শপথ নেননি মির্জা ফখরুল

দলীয় সিদ্ধান্তের কারনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি বলে জানিয়েছেন। তার শপথ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি শপথ নেইনি। এটাও দলীয় সিদ্ধান্ত এবং আমাদের কৌশল।’  সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে কোনও চিঠি দেননি বলেও জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমি কোনও চিঠি দেইনি। কোন সময়ও চাইনি।’

শমি কায়সারের বিরুদ্ধে মামলা

শমি কায়সারের বিরুদ্ধে মামলা

প্রেসক্লাবে এক অনুষ্টানে ফোন হারিয়ে যাওয়ার পর সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে শমী কায়সারের বিরুদ্ধে মামলা করেছেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান।

ফখরুলকে রেখে শপথ নিলেন বাকি চারজন

ফখরুলকে রেখে শপথ নিলেন বাকি চারজন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত আরও চার সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। ফলে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটি থেকে নির্বাচিত বাকি সবাই শপথগ্রহণ করলেন

বছিলায় 'জঙ্গি আস্তানায়' অন্তত দুইজন নিহত

বছিলায় 'জঙ্গি আস্তানায়' অন্তত দুইজন নিহত

ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন বছিলা এলাকায় 'জঙ্গি আস্তানায়' দুইজন নিহত হয়ে থাকতে পারে বলে র‍্যাব ধারণা করছে।

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ''তিনটি পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুইজন নিহত হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন।''

তাপমাত্রা আজ থেকে কমবে

তাপমাত্রা আজ থেকে কমবে

ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রোববার থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অনেক জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে