নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালে ভেসে ওঠা হোসেন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। হোসেন দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
বাংলাদেশ
বৃহত্তম সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রথম অফিস করেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এ কারণে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য।
সরকার পতনে একদফা দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠন ২ দিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে।
ঝিনাইদহের শৈলকূপায় সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা শেখ (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধলাহরাচন্দ্র ইউনিয়নের এঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় হাজিরার জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।
দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে জামিন দেয়নি চেম্বার আদালত।
নোয়াখালী প্রতিনিধি :দক্ষিণ আফ্রিকা থেকে থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নোয়াখালীর সোনাইমুড়ীর এক প্রবাসী। এ সময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। তাদের এমন অবতরণ দেখতে ভিড় জমান হাজার উৎসুক জনতা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ এখন প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৩ কোটি। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৮ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ। তিনি ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।
রাজবাড়ী সদর উপজেলায় বালুচাপায় ভেকু চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুনের ঘটনায় অভিযুক্ত আসামি জসিম উদ্দিন ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা মহানগরের আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কে ভেজাল মধু তৈরির কারখানা থেকে ১০৫ কেজি ভেজাল মধুসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
যানবাহন নিয়ন্ত্রণে রংপুর নগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেম। মঙ্গলবার দুপুরে নগরীর লালকুঠি মোড়ে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ফলক উন্মোচনসহ রিমোর্ট চেপে ডিজিটাল ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।