নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছেন। গত ২৯ অক্টোবর উপজেলার কাচঁপুরের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ফারুক (৪০)।
বাংলাদেশ
রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি প্রাইভেটকারটির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকার কেরানীগঞ্জে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ। রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০তম ব্যাচের এই চৌকস পুলিশ কর্মকর্তা এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে।
টানা কয়েক দিন শ্রমিকদের বিক্ষোভ ও সরকারি ছুটির পর খোলা হয়েছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকরা। তবে দুটি এলাকায় বিক্ষিপ্তভাবে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
ময়মনসিংহের ভালুকায় সুতিয়া নদীতে ভাসমান লাশের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত নারীর নাম সমলা খাতুন (৭০)। তিনি পাগলা থানার জৈদরখালী গ্রামের মৃত ইব্রাহীম সেকের স্ত্রী।
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করছে সরকার।
মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা।
ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ বলেছেন, মুফতি আমির হামজা অত্যন্ত সরল মনের মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তরুণদেরকে আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্সে আসতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক এই কমিটি দেওয়া হয়েছে।
ঢাকার ধামরাইয়ে ৭২ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টানা তৃতীয় দিনেও দাঁড়িয়ে থাকা পোশাকশ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।