চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে সবশেষ খবর অনুযায়ী ১৭ জন নিহত হয়েছেন। মাদারীপুরের পুলিশ সুপার মো: মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃ্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে।
বাণিজ্য সেবা বাড়াতে বেনাপোল স্থলবন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে জায়গা অধিগ্রহণ, শেড, ইয়ার্ড ও টার্মিনালের উন্নয়নকাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সদরের বিয়াল্লিশ্বরে বন্ধুর ছুরিকাঘাতে শেখ রনি (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত শেখ রনি জেলা শহরের জাদুঘর দক্ষিণ পাড়া এলাকার শেখ মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
হবিগঞ্জে সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ ) শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের ক্রস-পার্টির একটি প্রতিনিধিদল।
বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে মো. তাহেরুল ইসলাম (৪০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভারত-বাংলাদেশ ফেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে জ্বালানি তেল (ডিজেল) আমদানি শুরু হয়েছে। উদ্বোধনীর প্রথম দিনে প্রায় ৯০ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হয়। এই পাইপলাইন চালুর ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেল সরবরাহ করা সম্ভব হবে।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬) নামে ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা এদেশে এখনো রয়ে গেছে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির অভয়ারণ্যে পরিণত হবে।
নতুন করে বিদেশী কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার এ তথ্য নিশ্চিত করেন।
চলতি বছরের শেষ দিকে দীর্ঘ-প্রতিক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে ডিজেল সরবরাহের লক্ষ্যে যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী তেল পাইপলাইন উদ্বোধন করেছেন।