বাংলাদেশ

শপিং ব্যাগে মিলল ১৪ হাজার পিস ইয়াবা

শপিং ব্যাগে মিলল ১৪ হাজার পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করবে পুলিশ: আইজিপি

নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করবে পুলিশ: আইজিপি

সাংবাদিকের উপর পুলিশের হামলা বা নির্যাতনের অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান।

বান্দরবানের ৩ উপজেলায় আবারো ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবানের ৩ উপজেলায় আবারো ভ্রমণ নিষেধাজ্ঞা

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের তিন উপজেলায় আবারো পর্যটক ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।বুধবার (১৫ মার্চ) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হালুয়াঘাট সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

হালুয়াঘাট সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায়। নিহতের নাম সরোয়ার হোসেন (৪৫)। তিনি ওই উপজেলার বাসিন্দা।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সাথে সংলাপ করার কোনো প্রশ্নই আসে না।’

নির্বাচন পন্ড করতেই বিএনপি আদালতে হামলা চালিয়েছে : কাদের

নির্বাচন পন্ড করতেই বিএনপি আদালতে হামলা চালিয়েছে : কাদের

সুপ্রিম কোর্টের নির্বাচন পন্ড করতেই বিএনপি আদালতে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্বাচনে এক নেতা ব্যালট চুরি করতে গেছেন।

আ’লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে : মির্জা ফখরুল

আ’লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ এ দেশকে চরমভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ কারণে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করার সুপারিশ স্থায়ী কমিটির

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করার সুপারিশ স্থায়ী কমিটির

এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা অর্জনের বিষয়ে উদ্বুদ্ধ করার ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যায় একজনের ফাঁসি

ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যায় একজনের ফাঁসি

ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ার কুমারখালীতে জীবিকা নির্বাহের জন্য ১৫ জেলেকে গরু প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে জীবিকা নির্বাহের জন্য ১৫ জেলেকে গরু প্রদান

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য কুষ্টিয়ার কুমারখালীতে ১৫ জন জেলের মাঝে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।

পাবনায় আগামীর বাজেট : অংশীজনের প্রত্যাশা শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

পাবনায় আগামীর বাজেট : অংশীজনের প্রত্যাশা শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

“আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা” শীর্ষক এক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এডুকেশন আউট লাইড-এএস এর সহযোগিতায় ও গণসাক্ষররতা অভিযান এবং বাঁচতে চাই‘র আয়োজনে সংলাপে সভাপত্বি করেন শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মতীন খান। 

পাবনায় আ’লীগ নেতার বিরুদ্ধে কৃষিজমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

পাবনায় আ’লীগ নেতার বিরুদ্ধে কৃষিজমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

পাবনায় এক আ’লীগ নেতার বিরুদ্ধে কৃষিজমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ ওঠেছে। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।