বাংলাদেশ

মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

মাঠে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া গেল ছয়টি স্বর্ণের বার। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা। সোমবার দুপুরে যশোরের চৌগাছার থানার মাসিলা সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বার ভর্তি ব্যাগটি উদ্ধার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

সাড়ে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

সাড়ে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফাতরান বন থেকে সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১৩ ইঞ্চি লম্বা ও ২০১ গ্রাম ওজনের ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় সারে তিন কোটি টাকা।

জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৮৫)। সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লার পাইপলাইন বসানোর কারণে কুমিল্লা নগর ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে। 

বগুড়ায় আগুনে পুড়ল ৪ গরু

বগুড়ায় আগুনে পুড়ল ৪ গরু

বগুড়ার সারিয়াকান্দিতে রাতে একটি গোয়ালঘরে আগুন লেগে পুড়ে গেছে ৪টি গরু। এর মধ্যে ১টির মৃত্যু হয়েছে। এতে গোয়ালঘরের সবকিছুই পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত দেছার উদ্দিন প্রামানিকের ছেলে খোরশেদ আলম খোকার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে।

সিএনজি চালককে গলা কেটে হত্যা

সিএনজি চালককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার চর মটুয়া থেকে এক সিএনজি চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার হত্যার কোনো রহস্য জানাতে পারেনি। সোমবার দুপুরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাংলাদেশ স্বচ্ছতা-জবাবদিহিতায় অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ স্বচ্ছতা-জবাবদিহিতায় অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছতা-জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে।

বিএনপি’র রাজনীতির সাথীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় : ওবায়দুল কাদের

বিএনপি’র রাজনীতির সাথীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। 

হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

চট্টগ্রাম ও কক্সবাজার 'মাদকপ্রবণ অঞ্চল' ঘোষণা করা হলে কী হতে পারে?

চট্টগ্রাম ও কক্সবাজার 'মাদকপ্রবণ অঞ্চল' ঘোষণা করা হলে কী হতে পারে?

বাংলাদেশের চট্টগ্রাম শহর ও কক্সবাজার জেলাকে ‘মাদকপ্রবণ অঞ্চল’ হিসাবে ঘোষণা করে কড়া পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।